মাসের শুরুতেই ধাক্কা! ফের দাম বাড়ল গ্যাসের

খবর লাইভ : বাজারে সবজি থেকে নিত্যপ্রয়োজনীর দ্রব্যের দাম অগ্নিমূল্য। লাগামহীন ভাবে বেড়েই চলেছে জিনিসের দাম। যা সামলাতে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তর। এই পরিস্থিতিতেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এরফলে মঙ্গলবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৭৮০ টাকায়। যদিও ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

এতদিন ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা। এবার থেকে এই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৮০ টাকা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি মাপের হোটেল মালিকরা। বিশেষ করে ছোট রেস্টুরেন্ট চালানো সাধারণ দোকানিরা নিতান্তই অখুশি। তাঁদের আশঙ্কা পরপর এবার দাম বাড়ানো হবে না তো? যদিও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে প্রভাব সরাসরি গৃহস্থের উপর পড়ে না। কারণ, এই সিলিন্ডার রেস্তোরাঁ কিংবা হোটেলে ব্যবহার করা হয়। তবে ১৯ কেজির এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেলে খাওয়াদাওয়ার খবর বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বভাবতই পকেটে টান পড়বে মধ্যবিত্তর।

আরও পড়ুনঃ এবার রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যপাল
প্রসঙ্গত, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। গত মার্চ মাস থেকেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে খরচ হয় ১১০৩ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ে ১১২৯ টাকা। মুম্বইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে খরচ হয় ১১১৮.৫০ টাকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago