খবর লাইভ : বিরোধী জোটের মুখে ফের বিপাকে আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সোমবার জমির বিনিময়ে চাকরি কাণ্ড দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, সেই চার্জশিটে নাম রয়েছে, তেজস্বী যাদব, প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নাম সহ বেশকিছু সংস্থার নাম।
চার্জশিট অনুযায়ী, রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, রেলওয়ের বিভিন্ন জোনে গ্রুপ ডি পদে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিলেন লালু প্রসাদ। এর বিনিময়ে তাঁর পরিবারের সদস্যদের কাছে অনেক কম দামে জমি বিক্রি করেছিলেন চাকরি প্রার্থীরা। এছাড়া, চাকরি পেয়েছিলেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে রেল মন্ত্রকে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগও রয়েছে। লালু পরিবারের নিয়ন্ত্রনাধীন একটি সংস্থাও এই ধরনের স্থাবর সম্পত্তি হস্তান্তরে জড়িত ছিল বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।
আরও পড়ুনঃ এবার রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যপাল
গত মার্চ মাসে, জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় তেজস্বী যাদবের দিল্লির বাসভবনে তল্লাশি করেছিল। রাউজ অ্যাভিনিউ আদালত অবশ্য সেই সময় এই মামলায় লালু, রাবড়ি এবং তাঁদের মেয়ে তথা আরজেডি সাংসদ মিসা ভারতী এবং আরও ১৩ জনকে জামিন দিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…