সুইস ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা! অনিল আম্বানির পর এবার টিনা আম্বানিকেও তলব ইডির

খবর লাইভ : বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার ইডির দফতরে শিল্পপতি শিল্পপতি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের পর এবার তাঁর স্ত্রী টিনা আম্বানিকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি।

সোমবারই টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিল্পপতি অনিল আম্বানিকে। এবার তাঁর স্ত্রী টিনা আম্বানিও হাজিরা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে। এই সপ্তাহের শেষে টিনাকে ইডি-র দফতরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে মঙ্গলবারই ইডি-র দফতরে পৌঁছে যান টিনা।

উল্লেখ্য, সোমবার সকালেই মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দেন অনিল। সকাল ১০টা নাগাদ তিনি তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন। ঠিক কী অভিযোগ উঠেছে অনিল আম্বানির বিরুদ্ধে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ইয়েস ব্যাঙ্কের লোনের কিকব্যাগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছিল অনিল আম্বানিকে। এই মামলায় ইয়েস ব্যাঙ্কের কো ফাউন্ডার রানা কাপুর গ্রেফতার হন।

নতুন করে ইডি অনিল আম্বানিকে তলব করা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শুধু অনিল আম্বানি নয়, তাঁর স্ত্রী টিনা আম্বানিকেও কেন তলব করা হল? তাঁকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও এই বিষয়ে সঠিক কোনও তথ্য হাতে পৌঁছয়নি।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই ধাক্কা! ফের দাম বাড়ল গ্যাসের

এর আগেও আয় সংক্রান্ত হিসাব নিয়ে বিপাকে পড়তে হয়েছে অনিল আম্বানিকে। আগে তাঁর বিরুদ্ধে ৪২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও এই মামলায় তাঁকে স্বস্তি দিয়েছিল বম্বে হাইকোর্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago