‘কোনও অব্যবস্থাতেই হিংসা বা অশান্তি বরদাস্ত নয়’, দিনহাটাতে কড়া বার্তা দিলেন রাজ্যপাল

খবর লাইভ : ‘কোনও অব্যবস্থাতেই হিংসা বা অশান্তি বরদাস্ত নয়’। কোচবিহারের দিনহাটাতে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । শনিবার সব সূচি বাতিল করে কোচবিহারের সফরে যান রাজ্যপাল। এদিন সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়ে দিলেন, তিনি সব কিছুর উপর নজর রাখছেন। কোনওরকম অব্যবস্থা ও হিংসার বরদাস্ত করা হবে না। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসা শুরু হয়। প্রথম দিনই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মী হিংসার বলি হন। হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল, রানিনগর, উত্তর দিনাজপুরের ইসলামপুর, চোপড়া সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চলে। রাজ্যপাল ক্যানিং এবং ভাঙড়ে ছুটে গিয়েছেন।

আরও পড়ুনঃ ফের উত্তরাখণ্ডে ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক: আটকে বহু পর্যটক ও তীর্থযাত্রী

তিনি বলেন, যেখানে হিংসা হবে আমি সেখানেই যাব। বৃহস্পতিবার শিলিগুড়িতে বসে রাজ্যপাল হিংসা বন্ধের জন্য কড়া বার্তা দেন। তিনি বলেন, গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। হিংসা  পরিবেশ কোনওভাবেই বরদাস্ত নয় সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago