খবর লাইভ : কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বেহালা পূর্বের বিধায়ক তথা কলকাতার কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এর আগেও শুনানি হয়েছে।
শনিবার তার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানে একদিকে ছিলেন রত্না, অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির শোভনও। শুনানি চলছিল। মাঝে চা বিরতিতে এক অপ্রীতিকর পরিস্থিতি উদ্ভূত হয় কোর্ট চত্বরে। রত্না, শোভন, বৈশাখী তিনজনই তখন বাইরে। আচমকাই তুমুল বিতণ্ডা সেখানে। অভিযোগ, রত্না চিৎকার করতে থাকেন। এদিকে ছাড়ার পাত্র নন শোভনও। ব্যক্তিগত কুৎসাকে সামনে রেখেই কোর্ট চত্বরে দু’জনের হাতাহাতি হওয়ার উপক্রম। প্রায় ১০ মিনিটের বেশি সময় এই পরিস্থিতি চলতে থাকে। এরপরই সেখানে হাজির হয় পুলিশ।
আরও পড়ুনঃ ফের উত্তরাখণ্ডে ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক: আটকে বহু পর্যটক ও তীর্থযাত্রী
এর আগে একাধিকবার রত্না-শোভনের তরজা সামনে এসেছে। দু’জনই দু’জনের চারিত্রিক শিথিলতার অভিযোগ তুলছেন। সম্পত্তি থেকে সম্পর্ক, নানা সময় এ নিয়ে নানা কথা বলেছেন তাঁরা। এর আগে শুনানির সময়ও আদালতে রত্নার লোকজন ঢুকে শোভনদের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। তবে এমনভাবে তাঁদের ভরা হাটে ঝগড়া এর আগে দেখা যায়নি। যদিও এ নিয়ে রত্না বা শোভনের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…