খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে পদযাত্রা করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। খেজুরির হেঁড়িয়াতে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের নিয়ে প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করেন বিরোধী দলনেতা। এদিন বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। সিপিএম ও তৃণমূলের আঁতাত রয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা।
এদিন সিপিএম ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ‘এবারে ইভিএম নয় ব্যালটে ভোট হচ্ছে। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে পারবেন না, কারণ তিনি কলকাতার রাজপ্রাসদে থাকেন। এই নির্বাচনে গাঁয়ের মানুষ ভোট দেবে। আমিও নন্দীগ্রামে ভোট দেব। মনোনয়ন আটকাতে পারেনি। খেঁজুরিতে চেষ্টা করে আটকাতে পারেনি। গ্রামে বাইক বাহিনী ঢুকলে তাদের পুকুরে চোবাতে হবে। যাঁকে পছন্দ হয় তাঁকে ভোট দেবেন।’
আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদের মামলার বিরতিতে চুলোচুলি রত্না- শোভনের!
শুভেন্দু আরও বলেন, ‘তৃণমূল মানেই চোর। এবার চোরমুক্ত পঞ্চায়েত নির্বাচন হবে। বিজেপির অঙ্গীকার চোরমুক্ত পঞ্চায়েত। সিপিএমের ফাঁদে পা দেবেন না। কমরেডদের বলব বিজেপিকে ভোট দিন। আপনাদের নেতা সীতারাম ইয়েচুরি পটনাতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিসফ্রাই ও বিরিয়ানি খেয়েছে। সিপিএমকে ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। বাংলায় তৃণমূলের বি টিম হল সিপিএম ও কংগ্রেস। বাংলায় চোরদের বিকল্প বিজেপি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…