খবর লাইভ : ‘রাজ্য রাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএম কি দ্বিচারিতার নীতি নিচ্ছে?’ সিপিএম নেত্রী তথা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে জনৈক এক ব্যক্তি এই প্রশ্ন করার পরেই ঘটে গেল বিপত্তি। অত্যুৎসাহী কিছু সিপিএম কর্মী সমর্থকের হাতে খেতে হল চড়-থাপ্পড়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ২ নং ব্লকের স্বস্তিপল্লি এলাকায়।
শনিবার স্বস্তিপল্লীর মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই এক জনৈক ব্যক্তি তাঁকে এই প্রশ্ন করেন। নিজের মতো করে সেই প্রশ্নের উত্তর দেন মীনাক্ষী। কিন্তু গণ্ডগোল শুরু হয় তারপরেই। অভিযোগ, অতি উৎসাহী কয়েকজন কর্মী-সমর্থক ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে গিয়ে হেনস্থা করে। এমনকী চড়-থাপ্পড় মারে বলেও অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে। প্রশ্ন উঠছে, সাংগঠিনকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাওয়া সিপিএম যখন ফের জন সমর্থন পাওয়ার চেষ্টা করছে, তখন দলের কর্মী সমর্থকদের একাংশের এহেন আচরণে ঠিক কী প্রভাব পড়বে জনমানসে?
আরও পড়ুনঃ ফের উত্তরাখণ্ডে ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক: আটকে বহু পর্যটক ও তীর্থযাত্রী
অন্যদিকে এদিন রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সঙ্গে মানুষকে সুরক্ষা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তার জন্য তারা বেতন পান।’ তিনি আরও বলেন, ‘রাজ্যে পঞ্চায়েত ভোট অবাধ ও সুরক্ষিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। যার যেটা দায়িত্ব সে সেটা পালন করছে না। কিন্তু আমাদের কাছে আজকের তারিখে তার চেয়েও বড় প্রশ্ন হল পঞ্চায়েত ভোটটা কোন এজেন্ডায় হবে? শুধু মাত্র কেন্দ্রীয় বাহিনী এখানে আসবে কি আসবে না তার জন্য? না কি ৮৪ লক্ষ জব কার্ড ওরা বাতিল করেছে, আর সাড়ে ১৪ লক্ষ জব কার্ডের টাকা তৃণমূল মেরেছে তার জন্য?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…