খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে এই কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে যে অভিযোগগুলি আসবে, সেই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উত্তর দিতে হবে।
২৪ ঘণ্টা ব্যাপী এই কন্ট্রোল রুম কাজ করবে।
রোস্টার অনুযায়ী এই কন্ট্রোল রুমের জন্য লোক নিয়োগ করতে হবে।
কন্ট্রোল রুমগুলিতে যে অভিযোগগুলি আসবে প্রত্যেকটি অভিযোগের যথাযথ পদক্ষেপ করতে হবে।রাজনৈতিক দলগুলিকে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে দিতে হবে।ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে লাগাতে হবে।কন্ট্রোলরুমের রেজিস্টার রাখতে হবে।কোন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ হচ্ছে, তা নোট করা থাকবে রেজিস্টারে।
রাজ্য নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে কন্ট্রোল রুমে আসা প্রত্যেকটা অভিযোগের গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করতে হবে। ভোট হওয়ার আট দিন বাকি থাকতেই এই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…