পার্থ চট্টোপাধ্যায়ের আংটিকাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের

খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায়ের আংটিকাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা। সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইনভঙ্গ ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আগেই আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত। কিন্তু কারা দফতর সেই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট ছিল না আদালত। এদিকে শনিবারই আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। তবে এদিন পিছল পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের মামলা। আগামী ১৫ জুলাই কুন্তল এবং ২০ জুলাই পার্থর জামিন মামলার শুনানি। তবে কারা দফতরের তরফে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি আদালতে জানানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে গত এপ্রিল মাসে ইডির আইনজীবী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি থাকার বিষয়টি বিচারককে জানান। তিনি আদালতে জানান, জেলের নিয়মানুযায়ী সংশোধনাগারে থাকা কোনও বন্দি অলঙ্কার পরতে পারেন না। তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ের দু’টি হাতেই আংটি কীভাবে এল? নিয়মভঙ্গ করে পার্থ চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা প্রভাবশালী। এরপরই জেলবন্দি পার্থর হাতে কীভাবে আংটি, তা জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করেন বিচারক। আইজি কারার কাছে বিষয়টি অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেন।

আরও পড়ুনঃ অমরনাথ যাত্রা নিয়ে বেনজির নিরাপত্তা, প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী

তবে আদালতের ওই নির্দেশের পরও কারা কর্তৃপক্ষ বলে বিষয়টি নিয়ে জেলের সুপারকে সতর্ক করা হয়েছে। আদালত সেই কথায় সন্তুষ্ট ছিল না। সূত্রের খবর, আদালতের নির্দেশ ছিল জেলের নিয়মভঙ্গ করা হয়েছে। তাই জেল সুপারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন বিচারক। এরপর কারা দফতরের ডিআইজি হেস্টিংস থানায় প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তরফে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago