খবর লাইভ : পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার তো কী হল, ভোটের কাজ থেকে মিলছে না কোনও ছাড়। শনিবার কলকাতা হাইকোর্টের তরফে তেমন নির্দেশই দিয়ে দেওয়া হল। এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও নির্বাচন ডিউটি করতে হবে। কার্যত রাজ্যের সরমকারি কর্মচারীদের একাংশ যখন ডিএ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ও একাধার থেকে ভোটের কাজ করবেন না বলে গোঁ ধরে পড়ে আছেন সেই সুরে সুর মিলিয়েই ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে ইঞ্জিনিয়ারদের তরফেও একটি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলারই নিষ্পত্তি করে শনিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, রাজ্যের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নির্বাচন ডিউটি করতে হবে। চমকে দেওয়ার মতো বিষয় এটাই যে এই রায় এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে।
আরও পড়ুনঃ ফের উত্তরাখণ্ডে ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক: আটকে বহু পর্যটক ও তীর্থযাত্রী
জানা গিয়েছে, মামলাটি দায়ের করা হয়েছিল West Bengal Executive Engineers Association’র তরফে ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে। তাঁদের দাবি, প্রশাসনিক কাজের বাইরে তাঁদের রাস্তা, ব্রিজ মেরামত সহ যাবতীয় ওই সংক্রান্ত কাজ করতে হয়। সব সময় তারা কাজের মধ্যেই ব্যস্ত থাকেন। তাই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, কোনোভাবে তাঁরা ছাড় পেতে পারেন না নির্বাচন ডিউটি থেকে। নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী তাদের পদাধিকার বিবেচনা করে যোগ্য জায়গায় ডিউটি দিতে হবে। সেই ব্যাপারটা বিবেচনা করবে রাজ্য নির্বাচন কমিশন। আদালতের পর্যবেক্ষণ, ‘রাস্তা-ব্রিজ কি ভাবে যে সারাই হচ্ছে, সেটা রাজ্যের মানুষ দেখছে। তারা সব জানে। তাই রাস্তা সারাইয়ের দোহাই দিয়ে ইঞ্জিনিয়ারদের ভোটের ডিউটি আটকানো যাবে না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…