খাটে সাজানো টাকার পাহাড়! সেলফি তুলে বিপাকে যোগীরাজ্যের পুলিশ

খবর লাইভ : ফের বড়সড় প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথ সরকার। এবার যোগী পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিকের বাড়িতে খাটের উপর সাজানো রয়েছে থরে থরে ৫০০ টাকার নোটের বাণ্ডিল। আর সেই খাটে বসেই হাসিমুখে একের পর এক ছবি তুলছে বাড়ির ক্ষুদে সদস্যরা। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই মুখ পুড়েছে যোগী সরকারের। একজন পুলিশ আধিকারিকের বাড়িতে কীভাবে এত টাকা এল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। তবে ঘটনার কথা জানাজানি হতেই নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তড়িঘড়ি ওই পুলিশ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেয় যোগী সরকার।

আরও পড়ুনঃ বীরভূমে আরও ১৪ কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল

পুলিশকর্মীর নাম রমেশ চন্দ্র সাহানি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খাটের উপর প্রচুর ৫০০ টাকার বান্ডিল থরে থরে সাজানো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কমপক্ষে ১৪ লক্ষ টাকা রয়েছে ওই বান্ডিলগুলিতে। আর পুলিশ আধিকারিক রমেশের স্ত্রী ও সন্তানরা ওই টাকার পাহাড়ের সঙ্গে বসে সেলফি তুলছেন। আর সেই ছবিই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। আর এই ছবি সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামে যোগী পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। উন্নাওয়ের স্টেশন ইন চার্জ থেকে তাঁকে পুলিশ লাইনে পোস্টিং দেওয়া হয়। তবে নিজেকে নির্দোষ বলেই দাবি রমেশের। তাঁর দাবি, ওই ছবি তোলা হয়েছিল ২০২১ সালে।

তবে এত বিপুল পরিমাণ টাকা কীভাবে এল ওই পুলিশ আধিকারিকের কাছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে রমেশ সাফ জানিয়েছেন, তাঁদের কিছু পারিবারিক সম্পত্তি বিক্রি করা হয়েছিল। সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা আসে তাঁর হাতে। আর সেই টাকা নিয়েই ২০২১ সালের ১৪ নভেম্বর ছবি তোলেন তাঁর পরিবার। তবে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago