খবর লাইভ : মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল রাজ্য। আজ ৩০ জুন তাঁর অবসর নেওয়ার কথা ছিল। এক্সটেনশানের জন্য নবান্ন আগেই অ্যাপ্লাই করেছিল। শুক্রবার সকালে কেন্দ্রীয় ডিওপিটি থেকে জানানো হয় যে আগামী ৬ মাসের জন্য দ্বিবেদীর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ে হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশানের জন্য একমাস আগেই চিঠি পাঠায় নবান্ন। গতকাল পর্যন্ত কোনও উত্তর না মিললেও, কিছুক্ষণ আগে মেল করে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়। এর আগে প্রাক্তন মুখ্য সচিব সমর ঘোষ ও আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদও কেন্দ্রের তরফে তিন মাস বৃদ্ধি করা হয়েছিল। আলাপন বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই অফার গ্রহণ করেননি।
নবান্ন সূত্রে খবর যদি বর্তমান মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধি না করা হতো, সেক্ষেত্রে বিকল্প হিসেবে বর্তমানে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে থাকা বি পি গোপালিকাকে সেই দায়িত্ব দেওয়া হতো। পাশাপাশি অর্থসচিব মনোজ পন্থের কথাও ভাবনা চিন্তা করা হয়েছিল বলে নবান্ন সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…