“গণতন্ত্রের পাহারাদারের হাতে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা না বাজে”, খেয়াল রাখার কড়া বার্তা রাজ্যপালের

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তাঁর সতর্কবার্তা, “গণতন্ত্রের পাহারাদারের হাতে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা না বাজে। সেদিকে খেয়াল রাখতে হবে।” পঞ্চায়েত ভোটে কোনরওরকম সন্ত্রাস বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সার্কিট হাউসে পাহাড়ের একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে তৃণমূল ও তার সহযোগী দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিরোধীরা। একইসঙ্গে ভোটের ফলপ্রকাশের ৬ সপ্তাহ পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিও জানিয়েছেন তাঁরা। যদিও এই সাক্ষাৎকে কটাক্ষ করছে তৃণমূল।

এদিন রাজ্যপাল বলেন, “রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরেও বেশকিছু জায়গায় সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি চলছে।” তিনি জানান, রাজু বিস্তা অভিযোগ করেছেন পাহাড়ে না কি তাঁদের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। অনেককে মনোনয়ন জমা পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাঁরা রাজ্যপালকে একটি অডিও শুনিয়েছেন। যাতে স্থানীয় এক নেতাকে বিরোধী প্রার্থীদের হুমকি দিতে শোনা গিয়েছে।
এরপর আনন্দ বোসের কড়া বার্তা, “এসব মেনে নেওয়া যায় না। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না।” উপদ্রুত এলাকায় নিজে যাচ্ছেন রাজ্যপাল। ক্ষতিগ্রস্ত পরিবারে সঙ্গে কথা বলছেন নিজে। এ প্রসঙ্গে তিনি বলেন, ” আমি গ্রাউন্ড জিরো রাজ্যপাল। নিজের সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। আক্রান্তের সঙ্গে কথা বলেছি।” এরপরই তিনি সতর্ক করে বলেন, “গণতন্ত্রের পাহারাদারের হাতে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা না বাজে।” রাজ্যপাল আরও বলেন, “আমার দায়িত্ব হাই কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ নির্বাচন করানোর। মানুষ যাতে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাই নিশ্চিত করা। সেটাই আমি করব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago