খবর লাইভ : চাঁদের মাটিতে যেতে প্রস্তুত চন্দ্রযান-৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চিফ এস সোমনাথ জানিয়েছেন, চাঁদের মাটিতে পা রাখতে প্রস্তুত চন্দ্রযান-৩। আগামী ১২ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩-এর। যদিও সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই দুপুরে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। তবে ইসরো কর্তা জানিয়েছেন, উৎক্ষেপণের দিন চূড়ান্ত হলে আগেই তা জানানো হবে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি জিও-সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক-৩ চাঁদের মাটিতে যাতে সফল ভাবে সফ্ট ল্যান্ডিং করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রম-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২ মহাকাশযান। সেই ব্যর্থতা ভুলে নতুন ইতিহাস তৈরি করতে প্রস্তুত ইসরো। তাই এ বারের অভিযানে ইসরো কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার। এমনকী এসা ও নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের সাহায্য নিয়ে চাঁদের মাটিতে নেমে দু’সপ্তাহ গবেষণা চালাবে। ২০১৯ সালে কী কারণে সফ্ট ল্যান্ডিং সফল হয়নি তা নিয়েও একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…