মাঝরাতে মোদির বাসভবনে ম্যারাথন বৈঠক, বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত

খবর লাইভ : আগামী বছর লোকসভা নির্বাচন। সেদিকে নজর রেখে মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে বসল বিজেপি শীর্ষ নেতৃত্বের ম্যারাথন বৈঠক। বুধবার রাতে বৈঠকে ডাকা হয়, জেপি নাড্ডা, অমিত শাহ, বিএল সন্তোষদের। দলীয় নেতৃত্বের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি সূত্রের খবর, দলের অন্দরে বড় রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধি দেশে লাগু করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে এটাই বিজেপির মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এরইমাঝে ৫ ঘন্টার এই ম্যারাথন বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ কিছুদিন আগেও মোদির সঙ্গে শাহ-নাড্ডারা বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ আলোচনা কার্যত বেনজির। সূত্রের খবর, চার রাজ্যের নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হতে পারে। সেই রদবদল নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শাহ-নাড্ডারা। আবার আগামী চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। আসলে কর্ণাটক নির্বাচনে ধাক্কার পর চার রাজ্যে ভাল ফল করা গেরুয়া শিবিরের জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছে। সেকারণেই রণকৌশলে বদল করা হচ্ছে বলে খবর।

আরেকটা সূত্র অবশ্য বলছে, বুধবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল অভিন্ন দেওয়ানি বিধি। কীভাবে এক দেশ-এক আইন বলবত করা যায়, তাতে রাজনৈতিকভাবে বিজেপি কতটা ফায়দা পাবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। যদিও সরকারিভাবে এই বৈঠক নিয়ে বিজেপি নেতৃত্বে মুখ খুলছে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago