খবর লাইভ : ভাঙড়ে মনোনয়ন পর্বে উত্তেজনা দেখা দেয়। মৃত্যু হয় ৩ জনের। সেই নিয়ে শাসক-বিরোধী তুমুল চাপানউতোর চলে। একদিকে তৃণমূল নেতা আরাবুল ইসলাম-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদিক্কি-সহ ৬৫জনের বিরুদ্ধে অভিযোগ হয় থানায়। এই ঘটনার পর বিরোধীরা নীরব থাকলেও, ক্ষমা চেয়ে নিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। তাঁর কথায়, “ভুল করে থাকলে তৃণমূল কর্মীরা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আর করেননি।
পঞ্চায়েতের ভোট প্রচারে ভাঙড়ের বামনঘাটায় একসভায় হাকিমুল ইসলামকে হাত জোড় করে বলেন, “তৃণমূল কর্মীরা যদি কোনও ভুল করে থাকেন, ক্ষমা করে দিন।“ সেই ভিডিও ভাইরাল হয়। সেখানেই আরাবুল-পুত্রকে বলতে দেখা যায়, “মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের কাছে কোনও ভুল করেনি। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের কাছে কোনও ভুল করে থাকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে নিজেরা ভুল স্বীকার করছি। আপনারা আমাদের ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আমাদের ভুল থাকলে আপনারা ক্ষমা করে দিন। আগামী ৫ বছরের জন্য ঋণ হিসাবে আপনাদের ভোট চাইছি। আপনাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করব এটা অঙ্গীকার করছি। যদি আপনাদের এলাকার উন্নয়ন না করতে পারি, পরের বার আপনাদের কাছে ভোট চাইতে আসব না। এটা আপনাদের কাছে কথা দিয়ে গেলাম।“
রাজ্যে সৌজন্যের রাজ্যনীতির বাতাবরণ তৈরি করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই ধারা বজায় রেখেছেন তৃণমূল নেতৃত্ব। ভুল যারই হোক মানুষের সামনে মাথা নত করতে তাঁরা পিছুপা হন না। কিন্তু সেই সৌজন্য নেই বিরোধীদের। ঘটনার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আইএসএফ বিধায়ককে নানা মন্তব্য করতে দেখা গেলও, দলীয় কর্মীদের তাণ্ডবের জন্য একবারের জন্যেও ক্ষমা চাইতে দেখা গেল না তাঁকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…