তিন বছর পর সুশান্তের মৃত্যু রহস্যের ‘সাক্ষ্যপ্রমাণ’ প্রকাশ্যে আনলেন ফড়ণবীশ

খবর লাইভ : তাঁর আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে। হাজারো অনুরাগীর মনখারাপ, একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ সব মিলিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। মাত্র ৩৪ বছর বয়সেই বলি অভিনেতা যে সবাইকে আলভিদা জানিয়ে চলে যাবেন, তা যেন মেনে নিতে পারেননি কেউ। যাঁরা তাঁর অনুরাগীও ছিলেন না, তাঁদেরও মনকে সমানভাবে ছুঁয়ে গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। তবে তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাঁর মৃত্যুর পিছনে ছিল অন্য রহস্য, সেই উত্তর আজও মেলেনি। ৩ বছরেরও বেশি সময় ধরে সুশান্ত সিং মৃত্যু মামলার বিভিন্ন তদন্ত চলছে। সম্প্রতি এই তদন্তে একটি বড় পদক্ষেপের কথা জানালেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফড়ণবীশ বলেন, প্রথমে যে খবর পাওয়া যাচ্ছিল, সেটা পুরোটাই কানাঘুষো ছিল। তবে এখন বেশ কয়েক জন ব্যক্তি সাক্ষ্যপ্রমাণ সহ সাহায্য করতে এগিয়ে এসেছেন। তার ভিত্তিতে আমরা তাঁদের জানিয়ছি, তাঁরা যেন পুলিশের কাছে সেই সব তথ্যপ্রমাণ অবিলম্বে জমা দেন। ফড়ণবীশ আরও বলেন, আমরা এখন হাতে আসা প্রমাণ যাচাই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তদন্ত জোরকদমে চলছে। আর তা শেষ হওয়ার আগে কোনও কিছু বলে দেওয়া উচিত হবে না। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে যা যা তথ্যপ্রমাণ জমা পড়েছে, সেই সমস্ত তথ্য যাচাই করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে কিছুজনের বয়ানও রেকর্ড করা হয়েছে। এই কেসে প্রাথমিক যা যা প্রমাণ জড়ো করার ছিল তার প্রায় সবটাই জড়ো হয়ে গিয়েছে। সেগুলো নিয়ে এখন তদন্ত চলছে।

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতকে তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই কেসে তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্ক্যানারের আওতায় এসেছিলেন। বর্তমানে সুশান্তের মামলার সিবিআই তদন্ত করছে কিন্তু এখনও কোনও ক্লোজার রিপোর্ট দাখিল করা হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago