ভোটমুখি ছত্তিশগড়ে উপমুখ্যমন্ত্রী ‘বাঘেল বিরোধী’ সিংদেও

খবর লাইভ : মাসছয়েক পর ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে রাজ্যে চলতে থাকা দলীয় কোন্দল দ্রুত মিটিয়ে ফেলতে উদ্যোগী কংগ্রেস। এই তালিকায় ছিল ছত্তিশগড়ও। এখানে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের বিরোধী হিসাবে পরিচিত টি এস সিংদেও। অসন্তোষ মেটাতে সিংদেওকে এবার ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী পদে বসাল কংগ্রেস নেতৃত্ব। ফলে বিধানসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে যে দলীয় ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছিল তা আপাতত সামলে নেওয়া গেল।

বাঘেলের বিরুদ্ধে সিংদেও-এর বিক্ষোভের জেরে ছত্তিশগড় কংগ্রেসের মধ্যে রীতিমতো সিঁদুরে মেঘ উঁকি দিতে শুরু করে। বিবাদে ইতি টানতে বুধবার দলের ছত্তিশগড়ের নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। তাতে সিংদেও এবং বাঘেল দু’জনেই উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পর বুধবার রাতেই ঘোষণা করা হয় সিংদেও উপমুখ্যমন্ত্রী হবেন। সিংদেও নিজেও সুর খানিকটা নরম করে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন। যার অর্থ, আসন্ন বিধানসভা নির্বাচনে ফের বাঘেলের নেতৃত্বেই লড়বে কংগ্রেস। হাত শিবিরের আশা, দলের বিবাদ মিটে যাওয়ায় ছত্তিশগড়ে দলের ভাল ফলের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

উল্লেখ্য, ২০১৮ সালে ছত্তিশগড়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। দল ক্ষমতায় ফেরার আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। সেসময় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ভুপেশ বাঘেলের পাশাপাশি এগিয়ে ছিলেন ত্রিভুবনেশ্বর শরণ সিংদেও বা টি এস সিংদেও। কিন্তু শেষ মুহূর্তে রাহুল গান্ধীর ইচ্ছায় মুখ্যমন্ত্রী হন ভুপেশ বাঘেল। তখন ঠিক হয়েছিল আড়াই বছর পর টিএস সিংদেওকে মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু আড়াই বছর পরে সেই চুক্তি মানেননি বাঘেল। যার জেরে বিদ্রোহ শুরু করেন টি এস সিংদেও। একটা সময় তাঁর দল ছাড়ারও পরিস্থিতি তৈরি হয়েছিল। দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর আপাতত উপমুখ্যমন্ত্রী পদ দিয়ে সিংদেও সংঘাত সামাল দিল হাত শিবির।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago