খবর লাইভ : বিরোধীদের পাটনায় বৈঠক নিয়ে অবশেষে মঙ্গলবার মুখ খুললেন দেশের ‘শাসক’ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কটাক্ষ করে তিনি বলেছেন, ‘‘আসলে দুর্নীতিগ্রস্ত বিরোধীরা পরস্পরকে বাঁচাতেই শাসকের বিরুদ্ধে জোট বেঁধেছে।’’ তবে একই সঙ্গে মোদি এ-ও জানিয়েছেন যে, কেন্দ্র দুর্নীতি দমনের যে অভিযান শুরু করেছে তা থামবে না।
আরও পড়ুনঃ বাঁ পায়ে ফের চোট মুখ্যমন্ত্রীর, আঘাত কোমরেও: এসএসকেএমে চলছে পরীক্ষা
মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে একটি জনসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী মোদি। ভোপালের সেই মঞ্চ থেকেই তিনি আক্রমণ করেন বিরোধী ঐক্যকে। মোদি বলেন, ‘‘আসলে বিরোধীরা বুঝতে পেরেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনও বিজেপিই জিততে চলেছে। তাই এখন তারা জোট বাঁধছে। বৈঠক করছে… কিন্তু মনে রাখবেন বিরোধী মানেই দুর্নীতি আর কেলেঙ্কারির গ্যারান্টি। ২০ লক্ষ কোটি টাকা নয়ছয়ের গ্যারান্টি দেবেন ওঁরা।’’
তিনি আরও বলেছেন, ‘‘কংগ্রেস একাই কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। আরজেডি, তৃণমূল, এনসিপিরও দুর্নীতির দীর্ঘ তালিকা রয়েছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…