মুখ্যমন্ত্রীর এমআরআই রিপোর্টে লিগামেন্টে চোট, বাড়ি থেকেই চিকিৎসা নেবেন

খবর লাইভ : কপ্টার বিভ্রাটে পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টার কিছু ক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এর পর মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর এমআরআই হয়।

সন্ধে সাড়ে সাতটায় মেডিকেল বুলেটিনে এসএসকেএমের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পায়ের আরও কিছু অংশে লেগেছে। হিপ জয়েন্টেও আঘাত রয়েছে। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়।কিন্তু পঞ্চায়েত ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যে হাসপাতালে ভর্তি থাকতে তিনি নারাজ। তাই বাড়িতে ফিরতে চান বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি চিকিৎসকদের সাফ জানিয়ে দেন, যা চিকিৎসা প্রয়োজন, বাড়িতেই যেন করা হয়। তিনি এদিনই বাড়ি ফিরে যাচ্ছেন।

এদিন জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান মমতা। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই বিমানবন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ঢোকার পথে হুইলচেয়ার ফিরিয়ে দিলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তাঁর হাঁটার সমস্যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। এরপরই চোটের স্থানে এমআরআই করা হয় তাঁর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago