আত্মঘাতী গোলে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র ভারতের

খবর লাইভ : সাফ কাপে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারতীয় দল। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ইগর স্টিমাচের দলের। ৯১ মিনিট পর্যন্ত সুনীল ছেত্রীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। কিন্তু ৯২ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেনন আনোয়ার আলি! ফলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ সুনীলদের।

চড়া মেজাজের ম্যাচে বারবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়ালেন দু’দলের ফুটবলাররা। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখলেন ভারতের রহিম আলি এবং কুয়েতের হামাদ আল কুয়ালাফ। এর আগেই মেজাজ হারিয়ে ফের লাল কার্ড দেখে ফেলেছেন ইগর স্টিমাচ! জল্পনা ছিল, এই ম্যাচে সুনীলকে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু সুনীল শুধু খেললেনই না, গোলও করলেন। দেশের জার্সিতে ৯২ গোল হয়ে গেল সুনীলের। একশো গোলের জন্য চাই আর মাত্র আটটি গোল।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর এমআরআই রিপোর্টে লিগামেন্টে চোট, বাড়ি থেকেই চিকিৎসা নেবেন

এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে কুয়েতকে চাপে রেখেছিলেন ভারতীয়রা। তবে প্রাথমিক ঝটকা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে কুয়েত। ২৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে প্রায় গোল করে দিয়েছিল কুয়েত। আবদুল্লার শট সাইড নেটে জড়িয়ে যায়। কুয়েতি ফুটবলাররা গোলের আবেদন করলেও, রেফারি কর্ণপাত করেননি। পরে রিপ্লেতেও স্পষ্ট বোঝা যায়, বল সাইড নেটে লেগেছিল। গোল নয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে সুনীলের গোল। অনিরুদ্ধ থাপার কর্নার থেকে ভলিতে জাল কাঁপান ভারত অধিনায়ক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago