খবর লাইভ : পাটনা থেকে রাঁচি রুটে বন্দে ভারতের ট্রায়াল রানেই হোঁচট! ভেঙে দেওয়া হল কাঁচ।রবিবার ঝাড়খণ্ডের বারকাকানা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথম বগির গেটের কাছে থাকা কাঁচে পাথরটি এসে লাগে। কিন্তু কীভাবে এটা হল তা এখনও স্পষ্ট নয়, কারণ বাইরে থেকে কেউ পাথর ছুঁড়েছে নাকি কোনওভাবে পাথর ছিটকে এসে লেগেছে সেটা বোঝা যাচ্ছে না।
আগামী ২৭ জুন আনুষ্ঠানিকভাবে এই বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তার আগে শুরু হয়েছে ট্রায়াল রান। তবে তার আগেই এভাবে ট্রেনের পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ স্বামীর নামে সম্পত্তিতে সমান অধিকার গৃহবধূরও
জানা গিয়েছে, রবিবার পাটনা থেকে রাঁচি পর্যন্ত বন্দে ভারতের ট্রায়াল রান হয়। আর তখনই সেই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে এখনও যাত্রী পরিষেবা শুরু না হয় কোনও যাত্রীর আহত হওয়ার ঘটনা হয়নি। তবে দ্রুত ওই জায়গাটি মেরামত করা হয়েছে। তবে শুরু হতে না হতেই এমন পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রেল কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রসঙ্গত, ২৮ জুন থেকে এই রুটে বন্দে ভারতের ট্রেন নিয়মিত চলবে। সকাল ৭টায় এই ট্রেন ছাড়বে। দুপুর ১টায় এটি গয়া পৌঁছবে। গয়া, কোডার্মা, হাজারিবাগ সহ একাধিক স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। মাত্র ৬ ঘণ্টা রাঁচি থেকে পাটনা চলে যাওয়া যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…