খবর লাইভ : ভারতীয় কুস্তী সংস্থার (আইওএ) অ্যাড-হক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বিনেশ, বজরং পুনিয়া, সঙ্গীতা ফোগট, সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান এবং জিতেন্দ্র কুমারকে ভারতীয় দলে ফেরার জন্য একটি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে। প্রত্যেকের নিজ নিজ বিভাগে যিনি ট্রায়ালে জিতবেন, তাঁর বিরুদ্ধে লড়তে হবে। এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। তার মাঝেই প্রতিবাদী কুস্তীগির বিনেশের দাবি, তাঁরা শুধু ট্রায়ালের সময় পিছোনোর আবেদন করেছিলেন। ট্রায়ালে অংশ নেবেন না, এমন কথা বলেননি।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠিতে লেখা হয়েছে, ‘‘প্রতিবাদে অংশ নেওয়ায় নিম্নোক্ত ছ’জন কুস্তীগির প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি। তাই আপনার কাছে আবেদন এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের জন্য প্রস্তুতির অতিরিক্ত সময় দেওয়া হোক। আমাদের অনুরোধ, ১০ অগস্টের পরে ট্রায়াল হোক।’’ সেই চিঠিতে সই রয়েছে বজরং, সাক্ষী, বিনেশ, সত্যব্রত, সঙ্গীতা ও জীতেন্দ্রের।
আরও পড়ুনঃ ওড়িশায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১২
এশিয়ান গেমসে নাম দেওয়ার জন্য ভারতীয় কুস্তী সংস্থাকে ১৫ জুলাই পর্যন্ত সময় দিয়েছে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। কিন্তু প্রতিবাদী কুস্তীগীরদের দাবি মেনে ট্রায়ালের সময় ১০ অগস্ট পর্যন্ত বৃদ্ধি করার আবেদন করেছিল ভারতীয় কুস্তি সংস্থা। সেই আবেদন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। এর মধ্যেই আবার ভারতীয় কুস্তী সংস্থার নির্বাচন স্থগিত করে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। ১১ জুলাই সেই নির্বাচন হওয়ার কথা ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…