খবর লাইভ : আনন্দ অনুষ্ঠান বদলে গেল বিষাদে ! রবিবার বিয়েবাড়ির ভুরিভোজ খেয়ে ফেরার পথে বরযাত্রীবোঝাই বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১২ জনের। আহত অন্তত ২০ জন।তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে৷
আরও পড়ুনঃ নওশাদের নিরাপত্তায় জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনী!
পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ির অতিথিদের নিয়ে বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বর যাচ্ছিল৷সেইসময় গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে বাসটির সঙ্গে একটি সরকারি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। খবর পেতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ এবং দমকলকর্মীরা৷ দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বেরহামপুর এমকেসিজি হাসপাতালে ভর্তি করে তারা। কী করে এত বড় দুর্ঘটনা ঘটল, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…