রাতভর ঠায় বসে, বড়ঞা বিডিও অফিসের সামনে অধীরের অবস্থান চলছে!

খবর লাইভ : শাসক দল তৃণমূলের পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞার বিডিওর বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওই বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেন বলে অভিযোগ।

কংগ্রেস প্রার্থীর হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেল ৪টেয় মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করছিলেন লোকসভায় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাতভর সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানে বসে ছিলেন তিনি। বুধবার সকালেও বড়ঞায় চলছে অধীরের অবস্থান-বিক্ষোভ।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে জেলা প্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি কমিশনের 
এ বিষয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। সংবিধান বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এ ক্ষেত্রে লোকসভার স্পিকার মনে করলে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে বিষয়টি পাঠাতে পারেন। স্বাধিকার রক্ষা কমিটি প্রয়োজনে ওই বিডিওকে তলব করে জবাবদিহির নির্দেশ দিতে পারে।
স্পিকারকে পাঠানো চিঠিতে অধীর লিখেছেন, “মুর্শিদাবাদের মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে মঙ্গলবার বিকালে পঞ্চায়েতে মনোয়ন জমা দেওয়া নিয়ে হিংসা এবং কংগ্রেস প্রার্থীর হাত থেকে ফর্ম কেড়ে নেওয়ার প্রতিবাদে বিকেল ৪টের সময় বড়ঞা বিডিও অফিসের সামনে ধর্নায় বসি। সেই কর্মসূচি চলাকালীন বিডিও এক বারও দেখা করার প্রয়োজন মনে করেননি বা কী বিষয়ে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি সে বিষয়ে জানার চেষ্টাও করেননি। এই প্রখর গরমে আমাদের নিজেদের পাখার ব্যবস্থা নিজেদেরই করতে হয়েছে। এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি বিডিও অফিসের তরফ থেকে।”
প্রসঙ্গত, বড়ঞায় দলীয় প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের ‘বি-ফর্ম’ জমা দিতে যাওয়ার সময় কংগ্রেস মহকুমা সভাপতির হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফর্ম ছিনতাইকারীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত বলে দাবি কংগ্রেসের। বাধা দিতে গেলে আক্রান্ত হন বড়ঞা কংগ্রেসের ব্লক সভাপতি এবং মহকুমা সভাপতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago