১৮০ দেশে উদযাপন বিশ্ব যোগ দিবস, বিশ্বকে এক সূত্রে বেঁধেছে: বললেন মোদি

খবর লাইভ : বিশ্বযোগ দিবসে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ১৮০টি দেশ এই যোগ দিবস উদযাপন করছে। বিদেশ সফরে থেকেও দেশবাসীকে বিশ্ব যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভিডিও বার্তায় বলেছেন , যোগ বিশ্বকে এক সূত্রে বেঁধেছে।

আমেরিকাতেও যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদির অভ্যর্থনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে ব্যালেরিনার মাধ্যমে যোগাসন প্রদর্শন করা হবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে।

আরও পড়ুনঃ রাতভর ঠায় বসে, বড়ঞা বিডিও অফিসের সামনে অধীরের অবস্থান চলছে!

আজ গোটা বিশ্বের এই যোগ দিবস উদযাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় যোগাসন শুরু করে দিয়েছেন নেতা মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে যোগাসন ছড়িয়ে পড়েছে। যোগাসনের জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বযোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাসুদেব কুটুম্বকম অনুসরণ করে গোটা দেশে যোগাসন করছেন মানুষ। শরীর সুস্থ রাখতে যোগাসন অত্যন্ত জরুরি।
মোদি জানিয়েছেন, আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ যোগাভ্যাস করেন। যা ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা বিশ্বই যে এক পরিবার, সেই সত্যকে প্রতিষ্ঠা করেন

প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ”সারা বিশ্বের কোটি কোটি মানুষ যোগাভ্যাসের মধ্যে দিয়ে সারা বিশ্ব এক পরিবার, নীতিকেই সত্যি করে তুলছেন। আমরা চিরকালই সেই প্রথাকে অনুসরণ করে চলেছি যা সকলকে একত্রিত করে, বৈচিত্রকে উদযাপন করে যোগাভ্যাসের মাধ্যমে। আমাদের পরস্পরবিরোধিতাকে শেষ করতেই হবে।”
ভারতের ঋষিমুনিরা বলে গিয়েছিলেন যোগাসনই একতা আনে। গোটা বিশ্বে যোগাসনের মাধ্যমে একতা তৈরি হতে শুরু করেছে। গোটা বিশ্বই এক পরিবার হয়ে উঠেছে যোগাসনের কারণে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago