খবর লাইভ : আইআইটি বোম্বেকে ৩১৫ কোটি টাকা দান করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। আইআইটি বোম্বের প্রাক্তনী তিনি। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাঁর ভালবাসা থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেছেন এই প্রযুক্তি ধনকুবের।
এর আগেও যদিও আইআইটি বোম্বেকে ৮৫ কোটি টাকা দান করেছিলেন নন্দন নিলেকানি। এবার আরও ৩১৫ কোটি টাকা দান করেছেন। সব মিলিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে ৪০০ কোটি টাকার অনুদান দিলেন তিনি।
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে জেলা প্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি কমিশনের
নন্দন নিলেকানি জানিয়েছেন, ‘আইআইটি-বোম্বে আমার জীবনের একটি ভিত্তিপ্রস্তর। আমার গঠনমূলক বছরগুলিকে গড়ে দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই দান শুধু একটি আর্থিক অবদান নয়। বরং তার চেয়েও বেশি। এটি আমার সেই জায়গার প্রতি শ্রদ্ধা, যেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। সেই সঙ্গে সেই ছাত্রদের প্রতি আমার অবদান, যাঁরা আগামীকাল আমাদের পৃথিবীকে গড়ে তুলবে।’
এদিন আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরুতে নন্দন নিলেকানি এবং প্রফেসর শুভাশিস চৌধুরী, আইআইটি বোম্বে-এর পরিচালক মৌ-স্বাক্ষর করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
এই অনুদানের মাধ্যমে আইআইটি বোম্বেতে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তুলতে, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলিতে গবেষণা বাড়াতে এবং আইআইটি বম্বেতে প্রযুক্তিগত স্টার্টআপ ইকোসিস্টেমে জোয়ার আনতে বিনিয়োগ করা হবে। প্রাক্তনীর এই অনুদানে আপ্লুত এখানকার বর্তমান পড়ুয়ারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…