খবর লাইভ : মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি নিউ ইয়র্কে পৌঁছন। সেখানে সাক্ষাৎ করেন বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি, টেসলা ও টুইটার সংস্থার মালিক ইলন মাস্কের সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাকি খুবই আপ্লুত মাস্ক। সূত্রের খবর, মোদিজির সঙ্গে দেখা হওয়ার পরে আবেগে ভাসেন টেসলা কর্তা, বলেন, “আমি তো মোদির ফ্যান”। আগামী বছর তিনি ভারতে আসার পরিকল্পনা করছেন, এমনটাও জানিয়েছেন মাস্ক।
এর আগে ২০১৫ সালে মোদি ক্যালিফোর্নিয়ার ‘টেসলা মোটরস’ কারখানা পরিদর্শনের সময় মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। তবে তখনও টুইটার অধিগ্রহণ করেননি মাস্ক। সম্প্রতি ভারতে মাটিতে টেসলার কারখানা তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন মাস্ক। শোনা গেছে, টেসলা ভারতে কারখানা তৈরির জন্য নাকি জমিও খুঁজছে। এই সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মাস্কের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা গেছে মোদির সঙ্গে দেখা হওয়ার পরে টেসলা নিয়ে নাকি দু’জনের আলোচনাও হয়েছে। মাস্ক বলেছেন, টেসলা খুব তাড়াতাড়ি ভারতে যাবে। সম্ভবত এই বছরের শেষে ভারতে টেসলার কারখানা তৈরির জায়গা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুনঃ মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেকের যাওয়া নিয়ে অশান্তি, সিট গঠনের নির্দেশ হাইকোর্টের
মোদির প্রশংসাও করেন মাস্ক।বলেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদী সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। “
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…