খবর লাইভ : আজ, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হলেই নির্বাচন কমিটিতে যাঁরা আছেন তাঁদের মুখোমুখি হতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আগামীকাল, শুক্রবার শেষ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। তারপর একমঞ্চে দেখা যাবে মমতা– অভিষেককে। কাকদ্বীপের সেই সভা শেষে শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নির্বাচন কমিটির বৈঠক করবেন মমতা–অভিষেক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ওই বৈঠকে ডাকা হয়েছে কমিটির সদস্যদের।
সূত্রের খবর, এই নির্বাচন পর্ব শান্তিপূর্ণ হবে বলে সকলকে আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, চোপড়া—নানা জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হয়। অভিযোগ ওঠে, মনোনয়নে বাধা দেওয়ার। বিরোধীরা আদালতে মামলা করেন। এইসব যাঁদের জন্য হয়েছে তাঁদের এই বৈঠকে বার্তা দেওয়া হবে। এমনকী যাঁরা দায়িত্ব ছিলেন তাঁদের শুনতে হতে পারে কড়া কথা।
অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কিছু প্রবীণ নেতাকে বিভিন্ন জেলার পর্যবেক্ষক করেছেন। তাঁরা জেলায় গিয়ে কাজ করতে শুরু করেছেন। সমীর চক্রবর্তীকে এই কাজে পাঠানো হয়েছে বাঁকুড়ায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের তিন জেলা দেখতে সেখানে পাঠানো হয়েছে। এঁদের প্রত্যেককে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন না মেটা পর্যন্ত কলকাতায় ফেরা যাবে না। সুতরাং তাঁরা এই বৈঠকে থাকছেন বলেই খবর। তবে তাঁদের রিপোর্ট আসবে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট নিয়ে এই বৈঠকে জোর চর্চা হবে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…