খবর লাইভ : অবশেষে ঘোষণা হয়ে গেল ২০২৩ এশিয়া কাপের সূচি। এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে। এদিন এমনটাই জানিয়ে দিল এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানে হবে মোট চারটি ম্যাচ। বাকি সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানের কথা মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হতে চলেছে এবারের এশিয়া কাপ।
পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা থাকায়, হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পিসিবি। প্রথমদিকে সেই মডেল নিয়ে আপত্তি থাকলেও উপায় না দেখে এই মডেলেই সায় দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার জেরে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারতের ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। মোট চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। এবারের এশিয়া কাপ আয়োজন করতে মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই দাবির কথা মাথায় রেখেই পাকিস্তানে ৪টি ম্যাচ আয়োজন করতে পারবে তারা।
আসন্ন এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ২০২৩ সংস্করণে দুটি গ্রুপ থাকবে, প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…