শেষ পর্যন্ত ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ

খবর লাইভ : দীর্ঘ টালবাহানার পর অবশেষে কুস্তী ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ৪ সিট জমা দিল দিল্লি পুলিশ। বিশ্বজয়ী কুস্তীগীরদের আন্দোলনের কাছে মাথানত করে অবশেষে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ করে এই চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। যদিও পকসোর আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে পুলিশ।

কুস্তীগীরদের যৌন হেনস্থা মামলায় ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১৫ জুনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি পুলিশকে। বৃহস্পতিবার চার্জশিট প্রকাশ করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তীগীরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে একাধিক অভিযোগ আনা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

তবে একাধিক ধারা অভিযোগ দায়ের হলেও পকসো আইনে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেছে পুলিশ। এক নাবালিকা কুস্তীগীরের বয়ানের ভিত্তিতে এই আইনে অভিযোগ দায়ের করে তদন্ত করছিল পুলিশ। তবে তদন্ত চলাকালীন বয়ান পাল্টে ফেলেন নাবালিকার বাবা। যার ভিত্তিতে পরে সেই অভিযোগ খারিজ করে পুলিশ। তবে এই অভিযোগ আদেও খারিজ হবে কিনা আগামী ৪ জুলাই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago