খবর লাইভ : পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে নাটকীয় পটপরিবর্তন। নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পরও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থিতালিকা থেকে বাদ গেলেন শেখ সুফিয়ান। দলীয় কর্মীদের একটি বড় অংশের প্রবল আপত্তি ও বিক্ষোভের পর এমনই সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। জেলা পরিষদে বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ান। তাঁর পরিবর্তে তৃণমূলের প্রতীকে প্রার্থী করা হচ্ছে সামসুল ইসলামকে। বৃহস্পতিবার দুপুরেই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।
অন্যদিকে, সুফিয়ান যাতে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী না হন, সেদিকে নজর তৃণমূলের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমেই বুধবার রাতে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করে পূর্ব মেদিনীপুরে দলের বিশেষ দায়িত্বে থাকা কুণাল ঘোষ। জানা গিয়েছে, নতুন প্রার্থী সামসুল ইসলামের মনোনয়ন পর্বে নজর রাখছেন কুণাল। আরও জানা গিয়েছে, শেখ সুফিয়ান দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি দলের একজন সৈনিক হিসেবেই কাজ করবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…