খবর লাইভ : মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে মুর্শিদাবাদের ডোমকল ব্লক অফিসে ঢোকার মুখে বাম কর্মী-সমর্থকদের আটকে রেখে বিডিও অফিস চত্বর তৃণমূল কর্মী-সমর্থকেরা ঘিরে রেখেছেন বলে অভিযোগ। অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বামেরা। শনিবার বাম-তৃণমূল সংঘর্ষে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিশবাহিনী।
বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টা নাগাদ মনোনয়ন জমা দেওয়ার জন্য বাম এবং কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ব্লক অফিসে ঢোকার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা বিডিও অফিস চত্বর তৃণমূলের লোকজন ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাম নেতৃত্ব। জোর করে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। শুরু হয় মারামারি। ঘটনাস্থলে যত পুলিশকর্মী ছিলেন তাঁদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশবাহিনী।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের লাভপুরেও। বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। গন্ডগোলে এক কর্মীর হাত ভেঙে গিয়েছে বলে দাবি বিজেপির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…