বিশ্বের সবচেয়ে বড় কুমিরের ১২০তম জন্মদিন পালন টুনা ও মুরগি দিয়ে !

খবর লাইভ : পালিত হলো বিশ্বের সবচেয়ে বড় কুমিরের ১২০তম জন্মদিন। ক্যাসিয়াস নামের কুমিরটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্কে রয়েছে। চলতি সপ্তাহেই প্রাণীটির জন্মদিন পালন করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী নোনাপানির কুমিরটি লম্বায় প্রায় ১৮ ফুট। মানুষের হেফাজতে থাকা সবচেয়ে বড় কুমির এটি। ১৯৮৭ সাল থেকে গ্রিন আইল্যান্ডের মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্কে রয়েছে প্রাণীটি।

মেরিনল্যান্ড ক্রোকোডাইল পার্ক কর্তৃপক্ষ জন্মদিনে ক্যাসিয়াসকে মুরগি ও টুনা মাছ খেতে দেয়, যা তার খুব পছন্দের খাবার।

গবেষক গ্রায়েম ওয়েব বলেন, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ফিনিস নদী থেকে ১৯৮৪ সালে যখন কুমিরটিকে ধরা হয়, তখন সে আনুমানিক ৮০ বছর কাটিয়ে দিয়েছিল। সেই হিসাবে তার বয়স শতক ছাড়িয়ে গেছে, সম্ভবত ১২০ বছরই হবে।
টুডি স্কটের দাদা ক্যাসিয়াসকে ১৯৮৭ সালে গ্রিন আইল্যান্ডে নিয়ে এসেছিলেন। তিনিও জানান, গবেষকদের ধারণা অনুযায়ী কুমিরটির বয়স কমবেশি ১২০ বছর হবে।

ক্যাসিয়াসকে দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন। প্রাণীটিকে দেখতে গিয়েছিলেন অনেক নামকরা ব্যক্তিও। তাঁদের তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, চিনের প্রেসিডেন্ট সি চিন পিং, থাইল্যান্ডের রাজা, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রমুখ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago