ফুঁসছে সমুদ্র, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’!

খবর লাইভ : প্রবল শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’! মৌসম ভবন  জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিম গোয়া থেকে প্রায় ৬৯০ কিলোমিটার এবং মুম্বইয়ের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দূরে ‘বিপর্যয়’ অবস্থান করছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই এর প্রভাবে গুজরাটের  উপকূল অংশে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গেছে।

আইএমডি জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়ার আশঙ্কা ‘বিপর্যয়’-এর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গুজরাটের মৎস্যজীবীদের আগামী ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।

মূলত উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে মূলত তাণ্ডব চালাবে এই সাইক্লোন বলেই অনুমান হাওয়া অফিসের। পাকিস্তানের করাচিতেও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে সতর্কতা মূলক পদক্ষেপ করছে প্রশাসন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago