অনুরাগ ঠাকুরের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক, ১৫ জুন পর্যন্ত স্থগিত কুস্তিগীরদের প্রতিবাদ

খবর লাইভ : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আবেদনে সাড়া দিয়ে বুধবার তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে অলিম্পিয়ান বজরং পুনিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের বলা হয়েছে, দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ করবে ১৫ জুনের মধ্যে। তাই আমাদের প্রতিবাদ আন্দোলন ওই দিন পর্যন্ত স্থগিত থাকছে। ১৫ জুনের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব। লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হচ্ছে না। দিল্লি পুলিশ কুস্তিগীরদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল, তা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’’ বৈঠকে বজরং, সাক্ষী মালিক থাকলেও কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম মুখ বিনেশ ফোগট ছিলেন না।

আরও পড়ুনঃ করমণ্ডল দুর্ঘটনা ধামাচাপা দিতেই সিবিআই তদন্ত, ফের সরব মমতা

পুলিশি নিগ্রহের পর গোটা দেশ কুস্তিগীরদের পাশে। চাপের মুখে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিলেও অভিযুক্ত কুস্তি-কর্তার গ্রেফতারি নিয়ে এদিনের বৈঠকেও কোনও শব্দ উচ্চারণ করেননি ক্রীড়ামন্ত্রী। তবে কুস্তিগীররা তাঁদের একগুচ্ছ দাবি জোরালোভাবেই জানিয়ে এসেছেন সরকারের কাছে। জানা গিয়েছে, পাঁচটি প্রধান দাবি জানিয়েছেন বজরং, সাক্ষীরা। এর মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনে মহিলা প্রধান নিয়োগ করার দাবিও জানানো হয়েছে।

কুস্তিগীরদের অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে, জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। ফেডারেশনের মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। অভিযুক্ত ব্রিজভূষণ এবং তাঁর পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন। কুস্তিগিরদের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছিল, তা খারিজ করতে হবে এবং ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অভিযোগ জানানোর জন্য কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হচ্ছে। যে কমিটির মাথায় থাকবেন একজন মহিলা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago