ট্রাভিস হেডের শতরান, ঘুরে দাঁড়াল অজিরা;চাপে ভারত

খবর লাইভ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার হয়ে নজর কাড়লেন ট্রাভিস হেড। ভারতের বিরুদ্ধে শতরান পূর্ণ করলেন এই অজি ব্যাটার। এবং তাঁকে যোগ্য সঙ্গত করলেন অভিজ্ঞ স্মিথ। স্মিথ পূর্ণ করলেন অর্ধ্বশতরান। দুই ব্যাটারের কাঁধে ভর করেই শেষ পর্যন্ত ২০০ রানে গণ্ডি পার করল অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃলখনউয়ের আদালতে গ্যাংস্টার সঞ্জীব জিভাকে গুলি করে খুন 

দিনের শুরুটা যে এইরকমভাবে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ঘুরে দাঁড়াবেন তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার খুব অল্প সময়ের মধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। দলের রান তখনও ১০০-র গণ্ডিও পার হয়নি। সেইখান থেকে স্মিথ এবং হেড দুজনে দায়িত্ব নিয়ে দলকে টেনে তুলতে লাগলেন।
একদিকে হেড যেমন ভারতীয় বোলারদের ওপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন, ঠিক তেমন স্মিথ যেন ছিলেন অনেকটা রক্ষণাত্মক। শেষ খবর পাওয়া অবধি এই দুই ব্যাটসম্যানকে আউট করতে কার্যত কাল-ঘাম ছুটে যাচ্ছে ভারতীয় বোলারদের। স্মিথ তাঁর অর্ধ্বশতরান পূর্ণ করতে ৭টি চারের সাহায্য। অন্য দিকে হেড তাঁর শতরান পূর্ণ করতে ১৪টি চার ও একটি ছয়ের সাহা্য্য নেন। শেষ খবর পাওয়া অবধি অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করে। স্মিথ অপরাজিত থাকেন ৫৩ রানে এবং হেডস রানে ১০০ রানে। সুতরাং এই জুটির ওপর ভরসা করেই যে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে বড় রানের টার্গেট দিতে চলেছে। এখন দেখা যাক এই দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত কত রান করতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago