পর্ষদ অফিসেই বৈঠক,নিয়োগ দুর্নীতিতে মানিক-সুজয়ের সরাসরি যোগ! দাবি ইডির

খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে সরাসরি আঁতাঁত রয়েছে কালীঘাটের কাকুর। টাকার লেনদেন ছাড়াও বেআইনিভাবে চাকরি বিক্রিতে সক্রিয় ভূমিকা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। বুধবার কালীঘাটের কাকুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল ইডি।’চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু’, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির।

সিজিও কমপ্লেক্সে মঙ্গলবার ইডির দফতরে টানা প্রায় ১২ ঘণ্টা জেরা চলাকালীন ‘কাকু’ কিছু খাননি। এমনকী তারপর দিনও কোর্টে পেশ করা পর্যন্ত কিছুই দাঁতে কাটেননি তিনি। দীর্ঘক্ষণ না খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র। আশঙ্কা ছিল ইডি-র গোয়েন্দাদের। ফলে তাঁর মেডিক্যাল করাতেও দেরি হয়েছিল। অবশ্য এর নেপথ্যে কালীঘাটের কাকুর বড় কৌশল ছিল বলেও মনে করছেন গোয়েন্দারা। তাঁদের মতে, এভাবে অসুস্থ হয়ে গেলে তদন্ত থমকে যেতে পারে। বিব্রান্ত হতে পারেন তদন্তকারীরা। তাই চেষ্টার ত্রুটি করেননি ‘কাকু’।
বুধবার আদালতে সব জানান কেন্দ্রীয় গোয়েন্দারা। শেষ পর্যন্ত ইডি হেফাজতে পাঠোন হয় তাঁকে। এরপরই পণ ভাঙেন সুজয়কৃষ্ণ। বুধবার রাতেই খেয়েছেন তিনি। ফলে স্বস্তি মিলল ইডি-র গোয়েন্দাদের। তাঁর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কম। তাই জেরাতেও আর বাধা রইল না।
রিমান্ড লেটারে আদালতে ইডি-র দাবি, চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। নিজের কাজ করানোর জন্য সেখানে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি। সূত্রের খবর, শুধু মানিকের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নয়, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য মিলেছে। ইডি-র দাবি,জেরায় তাপস মণ্ডল জানিয়েছেন, ২০১৪র টেটের জন্য ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয় ভদ্রর হাত দিয়ে মানিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এছাড়া, এই ৩২৫ জনকে চাকরি পাইয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা তাপস মণ্ডলের কাছ থেকে নিয়েছিলেন কুন্তল ঘোষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago