খবর লাইভ : পশ্চিমের চার জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। উত্তরের জেলাগুলি হল দুই দিনাজপুর এবং মালদহ। শুধু দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে না ঢুকলে সারা রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে রাজ্যের গড় তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে। রাজ্যের সাত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ রাজস্থানে নতুন তাস কংগ্রেসের, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ!
আবহবিদেরা জানিয়েছেন, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম তাতে খুব একটা কমবে না। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গরমের অস্বস্তি জারি থাকবে আগামী বেশ কয়েক দিন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…