খবর লাইভ : ফের নামবদলের রাজনীতি। এবার মুসলিম নাম মুছে দেওয়ার পথে হাঁটল একনাথ শিন্ডের সরকার। রাজ্যের আহমেদনগরের নাম বদলে রাখা হল অহল্যানগর। বুধবার এক অনুষ্ঠানে ওই নাম পাল্টানোর কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি আরও জানান, আহমেদনগরের চণ্ডী গ্রামে জন্মেছিলেন মরাঠা সম্রাজ্ঞী অহল্যাবাই হোলকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আহমেদনগরের নাম বদলে অহল্যানগর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নাম বদলের রাজনীতিকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। যদিও নাম পরিবর্তনের পর বিরোধীদের প্রবল কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
মারাঠা সাম্রাজ্যের রানি অহল্যাবাইয়ের ২৯৮তম জন্মবার্ষিকীতেই এই ঘোষণা করা হল। দিনটিকে অহল্যাবাই হোলকার জয়ন্তী হিসেবে উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একনাথ শিণ্ডে। এছাড়াও উপস্থিত উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাতিল এবং বিজেপি বিধায়ক গোপীচাঁদ পদলকার। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ওরাঙ্গবাদ ও ওসমানাবাদের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর ও ধারা শিব রেখেছিল মহারাষ্ট্র সরকার। ওই দুই শহরের নাম বদলের পরেই পুণে থেকে ১১৪ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নাম বদলে রানি অহল্যাবাইয়ের নামে করার জন্য দাবি জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। ওই দাবির পরেই আহমেদনগরের নামবদলের সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। অবশেষে তাতেও পড়ল সিলমোহর।
তবে সময় যত গড়িয়েছে এলাকার নাম বদল যেন একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। মোঘলসরাই বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদের নাম পরিবর্তন হয়ে নতুন নাম প্রয়াগরাজ। আর সেই পথে হেঁটেই এবার বদলাল আহমেদ নগরের নাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…