নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই চমক, বাজারে এবার ৭৫ টাকার কয়েন!

খবর লাইভ : নয়া চমক কেন্দ্রের! বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই কেন্দ্রের তরফে ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন আনা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতিও পেশ করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।
অর্থ মন্ত্রকের তরফে খবর, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago