খবর লাইভ : ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। হাওড়া থেকে গ্রেফতার হয়েছে সাকিল খান। অন্যদিকে, বীরভূমের মুরারই থেকে গ্রেফতার হয়েছে জামশেদ আনসারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে ২ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে থেকে ১ জন গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে।পুলিশের দাবি, ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।
বুধবার বিকেলে ব্যারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ২৭ বছরের তরতাজা যুবকের। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, দুষ্কৃতীদের মধ্যে একজন কামারহাটির বাসিন্দা, আর বাকি ৪ জনই ঝাড়খণ্ডের। তিনি আরও দাবি করেন, ‘ধৃতকে জেরা করে বাকিদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। ই-কর্মাস সংস্থার মাধ্যমে উলুবেড়িয়া ও কলকাতা থেকে ২টি বাইক কেনে দুষ্কৃতীরা। দলটির আরও কয়েকটি অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল। সূত্রের খবর, পুলিশের থেকে বাঁচতে মাথা ন্যাড়া করে গা ঢাকা দিয়েছিল সানি।
বুধবার মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন!এক লহমায় শেষ ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্যারাকপুরে ভরা বাজারের মধ্যে, ভর সন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সবাই।
ব্যারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্যাবসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিং। তিনি বললেন, ‘ ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা অর্জুন সিংয়ের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ‘
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…