রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম-দ্বিতীয় কলকাতার

খবর লাইভ : ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম হলেন মহম্মদ সাহিল আখতার।দ্বিতীয় স্থানে রয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র।রাজ্য জয়েন্টে তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়।

পড়ুয়ারা নিজের র‍্যাঙ্ক কার্ড ৪টে থেকে দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে। চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন।তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। সারা উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্রী। সিবিএসই বোর্ডের। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের। সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন কিন্তন সাহা। রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম হয়েছেম সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র। কাটোয়াক হোলি এঞ্জেল স্কুলের ছাত্র। আইএসসি বোর্ডের তিনি।
জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন।

এ বছর জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭ হাজার ৯২৪ জন। সফল ৯৬ হাজার ৯১৩ জন। গত বছর সংখ্যাটা ছিল ১ লক্ষ ১ হাজার ৪১৩।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago