আইপিএল ফাইনালের পরই এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত

খবর লাইভ : আইপিএল ফাইনালের পরই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের আয়োজক দেশ বেছে ফেলবে তারা। এদিন এমনটাই জানালেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।

বৃহস্পতিবার এক সর্ব ভারতীয় সংবাদসংস্থাকে জয় শাহ বলেন,”এখনও পর্যন্ত এশিয়া কাপের আয়োজক দেশ ঠিক হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত আছি। প্রতিযোগিতার ফাইনালে আমন্ত্রণ করা হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। ফাইনালের পরে আলোচনার মাধ্যমে আমরা ঠিক করে নেব যে এশিয়া কাপ কোথায় হবে।”

আরও পড়ুনঃ লোকসভার মহারণে আপাতত ভোট কুশলীতেই ভরসা রাখছে বঙ্গ-বিজেপি

এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আর এক কর্তা বলেন, ‘‘কাউন্সিলের সভাপতি আইপিএলের পরে একটি বৈঠক ডেকেছেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরপেক্ষ দেশে খেলতে সমস্যা নেই পাকিস্তানের। কিন্তু তারা চাইছে দুবাইয়ে খেলা হোক। তা হলে আয়োজক দেশ হিসাবে বেশি আর্থিক লাভ হবে তাদের।”

এশিয়া কাপের আয়োজক দেশ এখনও পর্যন্ত পাকিস্তান। কিন্তু সেই দেশে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। তারা চায়, অন্য কোনও দেশে খেলা হোক এশিয়া কাপ। অন্যদিকে পাকিস্তান আবার নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজনের দাবিতে অনড়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago