আর্থিক নয়ছয়ের অভিযোগ! আট ডিএ আন্দোলনকারীকে আগাম জামিন দিল ডিভিশন বেঞ্চ

খবর লাইভ : আর্থিক নয়ছয়ের অভিযোগে ডিএ আন্দোলনকারীদের ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় ডিভিশন বেঞ্চ ওই ৮ জনকে আগাম জামিন দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, যে হেতু তাঁরা সরকারি কর্মচারী, তাই তাদের ক্ষেত্রে কোনও শর্ত দিল না আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের।

আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁদের আগাম জামিন দিয়েছে।ডিএ আন্দোলনকারীরা ২ কোটি টাকা লোপাট করেছেন বলে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিলেন দেবপ্রসাদ হালদার নামে এক ব্যক্তি। যদিও অডিট করে দেখা যায়, চাঁদা হিসাবে ১ কোটি ৩৪ লক্ষ টাকা উঠেছে। সবটাই হিসাবের মধ্যে রয়েছে।
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ। চলতি মাসের শুরুতেই সেই আন্দোলন ১০০ দিন পার করেছে। অবস্থানের পাশাপাশি ৪৪ দিন ধরে অনশনও করেছিলেন তাঁরা। পাশাপাশি, ডিএ-র দাবিতে ধর্মঘট করেছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁরা কর্মবিরতিও পালন করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago