ইডি হেফাজতে মোট ১২ কোটি টাকার সম্পত্তি, আরও চাপে অনুব্রত

খবর লাইভ : গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের ১২ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।এর মধ্যে রয়েছে, বোলপুরের বিভিন্ন মৌজায় থাকা বিপুল পরিমাণ জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল সহ আরও অনেক কিছু।

বুধবার ইডি সূত্রে এই তথ্য জানানো হয়েছে।গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মোট ৪৮ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। তবে গোয়েন্দাদের অনুমান অনুব্রতর আরও বেনামি সম্পত্তি রয়েছে। যার খোঁজে তদন্ত জারি রেখেছেন তাঁরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, আদালতের কাছে অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার মোট ১১ কোটি ৫৬ লক্ষ টাকা মূল্যের সম্পদ অ্যাটাচ করার জন্য আবেদন করো হয়েছিল। এর মধ্যে রয়েছে সম্পত্তি ও ব্যাঙ্কে আমানত করা নগদ। মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করার আবেদন জানিয়েছিল ইডি। এছাড়া অনুব্রত হিসাবরক্ষক মণীশ কোঠারির ২৬ লক্ষ টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি।
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এর বাইরেও অনুব্রতর বিপুল বেনামি সম্পত্তি রয়েছে। আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে এই সম্পত্তি কিনেছিলেন তিনি। এরকম আরও অন্তত ১২ জনের ওপরে নজর রয়েছে ইডির।
অনুব্রত এখন তিহার জেলে রয়েছেন। বুধবার তাঁর জামিনের শুনানি আরও পিছিয়ে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১০ জুলাই হবে সেই শুনানি। কেষ্ট-কন্যা সুকন্যার জামিনের শুনানির দিন ধার্য হয়েছে ৯ অগস্ট। জেলে থাকা অবস্থাতেই কয়েকদিন আগে অনুব্রত আদালতে আর্জি জানিয়েছিলেন, ভোলে ব্যোম রাইস মিলের একটি অ্যাকাউন্ট যাতে ব্যবহার করতে দেওয়া হয়। নইলে সেখানকার কর্মীরা বেতন পাচ্ছেন না। তা তো হলই না, উল্টে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি।
এর আগে সিবিআই অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এবার ইডি করল প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি।ওয়াকিবহালমহলের মতে, সিবিআই ও ইডি অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করায় কার্যত দেউলিয়া হয়ে গেলেন তিনি। বোলপুরে নিচুপট্টির বাড়িটি অনুব্রতর পৈতৃকবাড়ি। সেখানে শরিকি ভাগ রয়েছে। ফলে সেই বাড়িতে হস্তক্ষেপ করেনি কেন্দ্রীয় এজেন্সি।সেই বাড়িটি বাদ দিয়ে আর কিছুই রইল না তাঁর, যা তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বড় ধাক্কা বলেই মত অনেকের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago