আট-নয় মাস পর অবসরের সিদ্ধান্ত নিতে চান মাহি

খবর লাইভ : এম এস ধোনির অবসর আপাতত স্থগিত। চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ তম মরসুমে ১০ম ফাইনালে নেতৃত্ব দেওয়ার পর ধোনি জানিয়ে দেন, তিনি এখনই এই সিদ্ধান্ত নিতে চান না। আগামী ডিসেম্বরে আইপিএল ২০২৪-এর নিলামের আগে এই সিদ্ধান্ত নেবেন তিনি। গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনাল নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। জয়ের পর ম্যাচ শেষে হর্ষা ভোগলে অবসরের কথা বললে ধোনি বলেন, ‘আমি জানি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮-৯ মাস সময় আছে। আমার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে। ডিসেম্বরে নিলাম হবে। আমি সব সময় সিএসকে-তে আসব। আমি জানুয়ারি থেকে ঘরের বাইরে আছি, মার্চ থেকে অনুশীলন করছি, তাই আমরা দেখব।’
১৪ বছরে চেন্নাই সুপার কিংসকে ১২ বার প্লে অফে তুলেছেন ধোনি। যারমধ্যে ১০ বার দল ফাইনালে উঠেছে। চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ৪১ বছর বয়সে এটাই তাঁর শেষ আইপিএল হতে পারে বলে জল্পনা। তিনি নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। এবার প্রথম কোয়ালিফায়ার জেতার পর ফের নিজের অবসর নিয়ে ইঙ্গিত দিলেন ধোনি।
প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে চেন্নাই। কঠিন পিচে ব্যাটিংয়ে বাজিমাত করার পর বোলিংয়েও চাতুরতার পরিচয় দিয়েছে। ম্য়াচ জিতে উঠে ধোনি জানালেন, তিনি ২০২৪ সালের আইপিএল-এর নিলামের আগে নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত জানাবেন।গুজরাটকে পরাস্ত করার পর ম্য়াচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আমি জানি না (অবসরের ব্যাপারে), আমার হাতে ৮-৯ মাস আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি সবসময় চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছি। আমি জানুয়ারি মাস থেকে বাড়ির বাইরে রয়েছি। মার্চ থেকে অনুশীলন করছি। ফলে কী সিদ্ধান্ত নিই সেটা দেখব। তবে এখন চিন্তা করে কী হবে। আমি সবসময় সিএসকে-র সঙ্গে রয়েছি, খেলোয়াড় হিসেবে হোক বা বাইরে থেকে।’ধোনি এই কথা বললেও সমর্থকরা চাইছেন ধোনি আরও একবছর খেলুন। তবে বয়সের জন্য এটা ধোনির জন্য কঠিন। তিনি চলতি আইপিএল-এর শুরু থেকে হাঁটুর চোটে ভুগছেন। তিনি বেশিক্ষণ ব্যাটও করছেন না। শেষের কয়েক ওভার ব্য়াট করে চার ছয়ের দিকে নজর দিচ্ছেন। কিছুদিন আগে ধোনিকে দেখা গিয়েছিল হাঁটুতে আইস প্যাক লাগিয়ে হাঁটছেন। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছিলেন, তিনি মনে করেন ধোনি আরও একটা বছর খেলবেন, তারপর তিনি অধিনায়কত্ব হস্তান্তর করবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago