দিনে মাত্র চার ঘণ্টা পড়েই উচ্চমাধ্যমিকে প্রথম পিক আপ ভ্যানচালকের পুত্র শুভ্রাংশু

খবর লাইভ : এবছর উচ্চমাধ্যমিকে এককভাবে প্রথম শুভ্রাংশু সর্দার। তথাকথিত বিজ্ঞান বিষয়ে পড়াশোনা না হলেও তাঁর রেজাল্ট নজরকাড়া। অর্থনীতি, স্ট্যাটাসটিক্স, অঙ্ক এবং কম্পিউটার… চারটে বিষয়েই কামাল করেছে সে। কিরকম লাগছে তাঁর?

আরও পড়ুনঃ আজ মুম্বই বধে স্পিনই হাতিয়ার লখনউয়ের

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী দিনে অর্থনীতি নিয়েই পড়তে চান। বললেন, “বড় পরীক্ষা, প্রথম হয়েছি, খুব ভাল! দারুণ লাগছে। ফার্স্ট হব আশা করিনি। বাবা মা শোনার পর কেঁদে ফেলেছিলেন। কিন্তু খবর শুনতে দিইনি”। উচ্চ মাধ্যমিকে প্রথম বলে কথা, নিশ্চই পড়াশোনায় অনেক সময় ব্যয় করেছেন! কিন্তু উত্তরে বললেন,
“পড়াশোনাটা ম্যাটার করে না। সত্যি বলছি, কীভাবে পড়া হচ্ছে, সেটা দেখা উচিত। গোটা দিনে ৪টে ঘণ্টা দিলেই সম্ভব। ভাল না লাগলে করো না। বইয়ের দিকে তাকিয়ে থাকলেই হল না। যখন মন থাকবে তখন পড়াশোনা। টাইম ম্যানেজমেন্ট হলে ভাল। সামনে আরও অনেক বড় পরীক্ষা রয়েছে, তাতে এগুলো খুব প্রয়োজন।”
সারাজীবন স্কুলের কাছ থেকেই অফুরান সাহায্য পেয়েছেন। টিউশনি কী বিষয় তিনি জানেনই না। শিক্ষকদের সাহায্যই আজকে তাঁর সাফল্যের চাবিকাঠি। খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে শুভ্রাংশু, পড়াশোনা ছাড়াও বই পড়তে ভালবাসেন। সামনে অঢেল স্বপ্ন তাঁর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago