জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

খবর লাইভ : গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেও জামাইদের জন্য সুখবর।আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।সোমবার বিজ্ঞপ্তি জারি করে অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করল নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, দফতর এই ছুটির আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবামূলক দফতরগুলি এই ছুটির আওতায় থাকছে না। ওইদিন দুপুর ২টোর পর জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন অর্ধ দিবস ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তার ব্যতিক্রম হল না।অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।জামাইকে আপ্যায়ণে ইতিমধ্যে বহু বাড়িতে চলছে জোর প্রস্তুতি। জিনিসপত্র কেনা শুরু হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই জামাইষষ্ঠীর জন্য বাজারে ফল-সবজি থেকে শুরু করে মাছ-মাংসের দাম আকাশ ছোঁওয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago