মদনকে ফিরিয়েছিল এসএসকেএম, শেষ পর্যন্ত মেডিক্যালে মৃত্যু স্বাস্থ্যকর্মীর

খবর লাইভ : শেষরক্ষা হল না। মঙ্গলবার, সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল আহত শুভদীপ পালের । তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে গিয়েই বিতর্কে জড়ান বিধায়ক মদন মিত্র। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আহতকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই এদিন, সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ডান দিকে মারত্মক চোট পান শুভদীপ। ক্ষতিগ্রস্ত হয় ডান চোখ, ফুসফুস, পা। তাঁর চিকিৎসায় ১১ জন বিশেষজ্ঞ নিয়ে মেডিক্যাল বোর্ড গড়ে মেডিক্যাল কলেজ। কিন্তু শেষ পর্যন্ত কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়ে মৃত্যু হয়।

শুক্রবার রাতে স্বাস্থ্যকর্মী শুভদীপ পাল দুর্ঘটনায় আহত হন। ভর্তি করার জন্য রাতেই তাঁকে এসএসকেএমে নিয়ে যান মদন মিত্র। কিন্তু পরিস্থিতি না থাকায়, তাঁকে ভর্তি নিতে করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে কামারহাটির বিধায়কের সঙ্গে এসএসকেএমে কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আহতকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান মদন। কিন্তু শেষ রক্ষা হল না। মেডিক্যাল কলেজেই মৃত্যু হল শুভদীপের।

Health worker Subhodeep died in the medical college

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago